মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করা সেই ভাইরাল মিজান গ্রেপ্তার

মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনায় আসা ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ। পরে সরকারি কাজে বাধা দেয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এর অংশ হিসেবে আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা সেখানে যান। ওই সময় মিজান তাদের ওপর চড়াও হন।

পুলিশের এই কর্মকর্তা জানান, বাগ্‌বিতণ্ডার সময় মিজান সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন। এ ঘটনায় তাকে আটক করে প্রথমে থানায় নিয়ে আসা হয়। পরে সরকারি কাজে বাধা দেয়াসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *