মোঃ মেহেদী হাসান।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব,অনন্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরিফ, সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোঃ হালিম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোঃ মাইনুল হোসেন খান, নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি শাহ আলম, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি জামাল খান।
আনিছুর রহমানসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে সফল ও শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়











Leave a Reply