গৌরনদীতে বিএনপির সাংগঠনিক মতবিনিময়, তৃণমূল শক্তিশালী করার ওপর গুরুত্ব।

গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান

গৌরনদীতে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে বিএনপির নেতাদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু-র নিজ বাসভবনে এ মতবিনিময় করেন বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
এ সময় বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু সরদার, যুগ্ম আহ্বায়ক ছাদি মির,
বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মৃধা, ফারুক সরদার, খলিল মোল্লা, শাহজাহান ফকির, সেন্টু শিকদারসহ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে বার্থী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়।
নেতারা দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *