
স্টাফ রিপোর্টার, মোঃ মেহেদী হাসান
গৌরনদী উপজেলার দুটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ৯ আগস্ট রবিবার সকাল বারটার সময় পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মো. ইব্রাহিম। এ সময় তিনি বিদ্যালয়গুলোর কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং শিক্ষকদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

পরিদর্শনকালে ইউএনও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা, উপস্থিতি ও শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি শিক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ও যত্নশীল হওয়ার পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন পরিদর্শনকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা