1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
শ্যামনগরে জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় - Dailybanglarbarta.com        
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাছির উদ্দিন মৃধা গৌরনদী বাসস্ট্যান্ডে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছেন ইউএনও ইব্রাহিম গৌরনদী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত গৌরনদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদিউজ্জামান মিন্টু গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান আকবার গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন গৌরনদী উপজেলাবাসি-কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মুকুল খান ভাণ্ডারিয়ায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

শ্যামনগরে জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময়

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার দেখা হয়েছে

আশিকুর রহমান, শ্যামনগর:

শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (৫ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলামের উপস্থাপনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা শাহজান সিরাজ এবং গীতা পাঠ করেন কৃষ্ণ সরকার ব্রহ্মাচারী।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জিব দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, যিনি তার বক্তব্যে জনগণের জন্য আন্তরিক সেবার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমরা জনগণের সেবক। জনগণের টাকায় প্রশাসনিক কর্মকর্তাদের বেতন দেওয়া হয়, তাই সকল কাজ হবে জনগণ কেন্দ্রিক।” তিনি পবিত্র কুরআনের নির্দেশনার আলোকে সততা বজায় রেখে কাজ করার উপর জোর দেন।

ছাত্র প্রতিনিধিদের পক্ষে উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ, রুহুল আমিন ও বিল্লাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগরের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, এবং উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, প্রফেসর আবু সাঈদসহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ।

এছাড়াও সভায় অংশগ্রহণ করেন সেনাবাহিনীর অফিসার মুশফিক, ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) ফকির তায়জুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যানবৃন্দ, এবং সরকারি কর্মকর্তা ও সুধীজনেরা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd