1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
শ্যামনগরে জামায়াত নেতা ড. খলিলুর রহমানের পিতার দাফন সম্পন্ন - Dailybanglarbarta.com        
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাছির উদ্দিন মৃধা গৌরনদী বাসস্ট্যান্ডে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছেন ইউএনও ইব্রাহিম গৌরনদী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত গৌরনদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদিউজ্জামান মিন্টু গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান আকবার গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন গৌরনদী উপজেলাবাসি-কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মুকুল খান ভাণ্ডারিয়ায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

শ্যামনগরে জামায়াত নেতা ড. খলিলুর রহমানের পিতার দাফন সম্পন্ন

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার দেখা হয়েছে

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর নিবাসী বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল, তামিরুল্লাত কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. মুহাদ্দিস খলিলুর রহমান মাদানীর পিতা আব্দুল জব্বার তরফদার (৯৫)-এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৮ নভেম্বর) জয়নগর মাদানী ফাউন্ডেশন জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজায় হাজারো মুসল্লি অংশ নেন। জানাজা শেষে তাকে মাদানী ফাউন্ডেশন মসজিদের সামনে দাফন করা হয়।

জানাজার আগে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় মরহুমের জীবনের ওপর আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্যাহ, কেন্দ্রীয় সুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাসার, তামিরুল্লাত কামিল মাদ্রাসার মুফাসসিরিন আবুল কাশেম, মিরসরাই পীর ছাহেব আব্দুল মোমেন নাসেরী, খুলনা বায়তুল মোকাররম মসজিদের খতিব অধ্যক্ষ আজিজুর রহমান সিদ্দিকী, এবং সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এছাড়া শ্যামনগরের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস এম মোস্তফা কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ ও হাজারো জনতা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে আলহাজ্ব আব্দুল জব্বার তরফদার ৬ ছেলে, ৭ মেয়ে, এবং অসংখ্য নাতি-নাতনি রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd