
মোঃ মেহেদী হাসান।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশালের গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ ইব্রাহীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাহাবুবুর রহমান এবং গভর্নিং বডির সদস্য মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র হালদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ পলাশসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়