
মোঃ মেহেদী হাসান
গৌরনদী উপজেলার বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ওইদিন বিকেল ৪টা ২০মিনিটে উপজেলার ২০ নং পূর্ব বাউরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টটির জাঁকজমকপূর্ণ ওই ফাইনাল খেলায় সুমন স্মৃতি একাদশ ও বড় দুলালী স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে।
৯০ মিনিটের ওই খেলায় সুমন স্মৃতি একাদশ ৭-৩ গোলে বড় দুলালী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শেষে খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কৃত করা হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ২নং বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্টের তত্ত্বাবধায়ক মোঃ শহিদুল ইসলাম সাদী মীর, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জুলফিকার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ সরদার, বার্থী ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ মজিবর বয়াতি।
প্রজন্ম বাউরগাতীর আয়োজনে মাসব্যাপী ওই ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি সৈয়দ রিয়াজুল করিমের পৃষ্ঠপোষকতা ব্যবস্থাপনায় টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়। পাওয়ারপ্লাসের স্পন্সরশিপে মাসব্যাপী ওই ফুটবল টুর্নামেন্টটি পরিচালিত হয়। সর্বমোট ৮টি দল ওই টুর্নামেন্টের খেলায় অংশগ্রহণ করে, বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক টুকু শরীফ, সৈয়দ শামসুল আলম আলী মীর