
মোঃ মেহেদী হাসান।
বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে রাত ৮টার পর গৌরনদী বাসস্ট্যান্ডে সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন গৌরনদীর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী আব্দুল হালিম ও অফিসের কর্মকর্তারা।
রোববার (৩০ আগস্ট) রাত নয়টা ৩০ মিনিটের সময় এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় ব্যবসায়ী ও দোকান মালিকদের রাত ৮টার পর দোকানপাটের বৈদ্যুতিক বাতি, ফ্যানসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সবাইকে দায়িত্বশীলভাবে বিদ্যুৎ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সরকারি নির্দেশনা ও বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন