
মোঃ মেহেদী হাসান।
গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র-যুব সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে এ মোটর শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
“খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদ—চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত শোভাযাত্রায় খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদের আহ্বায়ক মাইনুদ্দিন খোকন, সদস্যসচিব ইমরান হোসেন জনি (কামাল), কার্যনির্বাহী সিনিয়র সদস্য নাসির সরদার এবং সিনিয়র কার্যনির্বাহী সদস্য ও ইউপি সদস্য মোহাম্মদ আলী হাওলাদার উপস্থিত ছিলেন।
এ সময় ১ নম্বর ওয়ার্ডের সমন্বয়ক সাইফুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের সমন্বয়ক ইলিয়াচ সরদার, ৩ নম্বর ওয়ার্ডের সমন্বয়ক এনাম তালুকদার, সিনিয়র সদস্য মাইনুল ইসলাম মানু ও এমদাদ হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এ ছাড়া ছাত্র ও যুবনেতা ইসমাইল হোসেন, যুবদল নেতা মোঃ কবির সরদার, মাসুদ সরদার, মাহবুব মুন্না ও মোহাম্মদ রাসেল, ছাত্রদল নেতা মো. মিরাজ হোসেন ও মো. জাহিদ হোসেন, জামায়াতে ইসলামী খাঞ্জাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাদিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ মুফতি গোলাম মোস্তফা ও মুফতি আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, খাঞ্জাপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন। বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। শোভাযাত্রাকে ঘিরে খাঞ্জাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়