
মোঃ মেহেদী হাসান।
গৌরনদী উপজেলার নলচিড়া বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় নলচিড়া বাজারে গৌরনদী মডেল থানার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল-এর নেতৃত্বে সমাবেশে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়।
সমাবেশে মাদক, চুরি, ডাকাতি, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক, অনলাইন সাইবার প্রতারণা, নারী নির্যাতন, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় পুলিশ কর্মকর্তারা বলেন, ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’—এই লক্ষ্যকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন