
মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মো. সোহেল সন্যামত (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) গৌরনদী থানাধীন লাহেরাজ কসবা এলাকার নূরানী পানের আড়তের সামনে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোহেল সন্যামত মাহিলাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জঙ্গলপট্টি এলাকার মো. আজাহার সন্যামতের ছেলে।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই মো. ফিরোজ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। মামলাটি গৌরনদী থানার মামলা নম্বর-২৫, তারিখ-১৫ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-৩০৯।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।