
মোঃ মেহেদী হাসান।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের যৌথ উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ অভিযান শুরু হয়। এতে প্রায় দুই শতাধিক পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন। তারা হাসপাতাল চত্বরসহ আশপাশের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
অভিযানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন,
উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান আকবার, উপজেলা মহিলা নেত্রী তানিয়া মাহমুদ,
যুবদল নেতা মোঃ হুমায়ুন,
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আলামিন মোল্লা,জুলাই ছাএ নেতা মোঃ গোলাম মোর্শেদসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা।
অভিযানের মাধ্যমে হাসপাতাল চত্বরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে রাখার পাশাপাশি রোগী ও স্বজনদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়