গৌরনদীর উত্তর বিজয়পুর আল আকসা জামে মসজিদের উদ্বোধন।

 মোঃ মেহেদী হাসান।

বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বিজয়পুর এলাকায় নবনির্মিত আল আকসা জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান, সাবেক গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরিফ, সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরিফ স্বপন, আলহাজ্ব মাওলানা আব্দুল বাতেন, মাওলানা আব্দুল হাকিম, গৌরনদী বন্দর সাব-রেজিস্টার জামে মসজিদের ইমাম ও খতিব এবং যুবদল নেতা মোঃ রিয়াজ ভূঁইয়া।
মসজিদটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক মেয়র আলহাজ্ব আলাউদ্দিন ভূঁইয়া ও জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া।
অনুষ্ঠানে আল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে মাওলানা মুফতি রুহুল আমিন ফরিদিকে নিয়োগ দেওয়া হয়। তিনি জুমার খুতবা প্রদান করেন।
এ সময় স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মসজিদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৌরনদী বন্দর থানা মাদ্রাসার মুহতামিম পীর সাহেব ক্বারী আব্দুল আজিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *