মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদী উপজেলার ৬ নম্বর বাটাজোর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা মোঃ রাছেল ফরাজীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে এ উঠান বৈঠক শুরু হয়। বৈঠকে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়, এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উঠান বৈঠকের আয়োজক ছিলেন মোঃ রাছেল ফরাজী। তিনি ৬ নম্বর বাটাজোর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা নিয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছেন।
এ সময় উপস্থিত ছিলেন মাস্টার মোঃ এনায়েত করিম, মোঃ ফরিদ আহমেদ খান, মোঃ আতাহার চৌকিদার, মোঃ মজিবর চৌকিদার, মোঃ সাইদুল শিয়ালি ও মোঃ হুমায়ুন সরদারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী।
উঠান বৈঠকে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।












Leave a Reply