১৮তম জিএসের অপেক্ষায় ছেড়ে গেলাম দীর্ঘ এক বছরের সঙ্গীকে: আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ১৭তম সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন শেষে নিজের চেয়ারের সঙ্গে এক বছরের সম্পর্কের ইতি টানলেন সালাউদ্দিন আম্মার। ১৮তম জিএসের অপেক্ষায় নিজের ব্যবহৃত চেয়ারটি ছেড়ে যাওয়ার কথা জানিয়ে রাকসুর কার্যক্রম সচল রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে জিএসের চেয়ারসহ একটি ছবি প্রকাশ করে এ কথা জানান সালাউদ্দিন আম্মার।
পোস্টে তিনি লেখেন, ‘চেয়ারটিতে বসার ক্ষমতা শেষ আমার। ১৭তম সাধারণ সম্পাদক হিসেবে ১৮তম জিএসের অপেক্ষায় ছেড়ে গেলাম দীর্ঘ ১বছরের সঙ্গীকে। আনুষঙ্গিক কিছু কাজের জন্য যদিও এমাসটা রাকসুতে আসা যাওয়া থাকবে, তবে এই চেয়ারে আর বসছি না সময় শেষ হওয়ার পর থেকে।’
দায়িত্বের মেয়াদ শেষে বিদায় নেওয়ার পাশাপাশি রাকসুর কার্যক্রম যেন থেমে না যায়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আম্মার।
তিনি লেখেন, ‘রাকসুকে কখনো স্থবির হতে দিয়েন না রাবিয়ানরা। রাকসু প্রয়োজনে আদায় করে নিতে হবে আবার। রাকসু অবশ্যই হতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *