গৌরনদীতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে অভিযান, মামলা দায়েরের প্রস্তুতি

মোঃ মেহেদী হাসান।

বরিশালের গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দিয়াশুর এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মোঃ রিয়াজ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়েছে গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতি।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ১২ টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়িতে থাকা ৮ টি ভ্যান, ব্যাটারি চালিত অটো ৭ টি, ২টি বৈদ্যুতিক মোটর সহ মোট ৭ টি চার্জার জব্দ করা হয় এবং একটি দোতলা ভবনে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে থাকেন,
অভিযুক্ত রিয়াজ উদ্দিন গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মহিউদ্দিন মুন্সির ছেলে।
অভিযানে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ এ. হালিম খান, ডিজিএম; গৌরনদী মডেল থানার এসআই মোঃ পারভেজ; মোঃ শেখ ফরিদ, অফিসার (প্রশাসন); মোঃ বাহাদুর হোসেন, জুনিয়র ইঞ্জিনিয়ার; অপূর্ব বৈরাগী ও মোঃ রফিক, এলএম-১; নবীন ফকির, লাইন শ্রমিক; মোঃ রাকিব, অফিস সহায়ক এবং নুরুল, আবু বকর ও মোস্তফা, এমআরসহ বিদ্যুৎ বিভাগের কর্মীরা।
প্রকৌশলী মোঃ এ. হালিম খান, ডিজিএম জানান অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগে যে বিদ্যুৎ ব্যবহার হয় তাতে প্রায় প্রতিমাসে ৭০ হাজার টাকা বিল আশে,
অভিযুক্ত মোঃ রিয়াজ উদ্দিন ও তার স্ত্রী খাদিজা বেগমের বিরুদ্ধে বিদ্যুৎ বিল বকেয়া রাখার অভিযোগে দুটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মামলা দুটির নম্বর ২৩৬৭/২৬ ও ২৩৫৮/২৭।
এ বিষয়ে গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *