মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদীতে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে আয়োজিত এ মিলাদ ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান মোঃ সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান আকবার, মোঃ হুমায়ুন পাইক, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক গাজী দেলোয়ার হোসেন, মোঃ নজরুল ইসলাম নয়ন,উপজেলা ছাএদলের সাধরন সম্পাদক মোঃ আলামিন মোল্লা, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুল হাসান জয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মিজানুর রহমান মুকুল খান বলেন, সেবার নামে যেন কোনো সাধারণ ও নিরীহ রোগী হয়রানির শিকার না হন এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর রাখতে হবে। রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি ও সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনার দায়িত্বে রয়েছেন মোঃ সজিব হাওলাদার, মোঃ সাকিল হাওলাদার, মোঃ নয়ন সরদার ও মোঃ মাহিম তালুকদার,মোঃ নয়ন সরদার।











Leave a Reply