গৌরনদীতে নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোকশেদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানালেন ইউএনও।

মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেছেন মোঃ মোকশেদ উল্লাহ। তার যোগদান উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব ইব্রাহিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব ইব্রাহিম নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোকশেদ উল্লাহকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পরে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনণ্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন,
নতুন কর্মস্থলে যোগদান করায় উপস্থিত কর্মকর্তারা তাকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার কর্মজীবনের সফলতা কামনা করেন।

গৌরনদী উপজেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমিসংক্রান্ত সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এ সময় উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *