মোঃ মেহেদী হাসান।
বরিশাল উত্তর জেলা যুবদলের নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরিশালের গৌরনদীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় গৌরনদী উপজেলা যুবদলের নেতা জসিম শরীফের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্তিত ছিলেন ছাত্রদল নেতা আরিফ খান সহ অনন্য অংগ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীরা।
এ সময় যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায়। নবগঠিত কমিটির নেতৃত্বে বরিশাল উত্তর জেলা যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।












Leave a Reply