শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের পদ্মা সেতু ব্লকেড কর্মসূচিতে ওসির ‘লাইক’ রিঅ্যাক্ট

শরীয়তপুরের জাজিরায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পদ্মা সেতু ব্লকেড কর্মসূচির একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহাম্মদ। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন ফেসবুক গ্রুপে বিষয়টি ভাইরাল হয়।

স্থানীয় সূত্রে জানা যায় , গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পদ্মা সেতু ব্লকেড কর্মসূচির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রাশেদুজ্জামান বুলুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে পদ্মা সেতু মহাসড়ক অবরোধের আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে জাজিরাবাসীকে অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। ওই ভিডিওতে ওসি মো. সালেহ্ আহাম্মদ অফিসিয়াল ফেসবুক আইডি ‘‘OC Zajira’’ থেকে ‘লাইক’ রিঅ্যাক্ট দেওয়ার বিষয়টি নজরে আসার পর বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। একজন পুলিশ কর্মকর্তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে এমন প্রতিক্রিয়া দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে তিনি ইচ্ছাকৃতভাবে রিঅ্যাক্ট দিয়েছেন, নাকি অনিচ্ছাকৃতভাবে এমনটি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়ে জানতে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহাম্মদ এর সরকারি নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিছিন্ন করে দেন। পরবর্তীতে বক্তব্য চেয়ে মেসেজ পাঠালেও তিনি উত্তর দেয় নি।

জেলা পুলিশ সুপার রওনক জাহান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এটি আপনাদের কাছে কেনো এতো গুরুত্বপূর্ণ নিউজ মনে হলো বলতে পারবেন? আমার কাছে এই ধরনের কোন তথ্য নেই, আপনি দয়া করে প্রমাণ সহ আমার কাছে পাঠাবেন। আমি খোঁজ খবর নিয়ে দেখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *