প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছেন সংলাপে অংশ নেওয়া জাতীয় নাগরিকব পার্টির (এনসিপি) নেতারা। তবে সমঝোতা হয়েছে কি না- সে বিষয়ে কোনোপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সোমাবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়ে ৩৫ মিনিট পর ১টা ৫৫ মিনিটে শেষ হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সচিবালয় সূত্র জানিয়েছে, বৈঠক শেষ হয়েছে। সংলাপের যৌথ ঘোষণার খসড়া চূড়ান্ত করা হচ্ছে গণমাধ্যম কর্মীদের সামনে ব্রিফিংয়ের মাধ্যমে তুলে ধরার জন্য।
সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগে যে কক্ষে চলছে, বাইরে অপেক্ষায় গণমাধ্যমকর্মীরা। রয়েছেন ভিওডি বাংলার প্রতিবেদক আন নূর রাশাদ। বেলা ২টা ২৫ মিনিটে তিনি বার্তাকক্ষকে জানিয়েছেন, এখনো জানানো হয়নি যে, কয়টায় বা কখন ব্রিফ করা হবে, বা আদৌ ব্রিংফ্রিং করা হবে কি না। তবে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীরা আশা করছেন, আধঘন্টা- এক ঘন্টায় শুরু হতে পারে আনুষ্ঠানিক এ ব্রিফিং। তবে এনসিপির প্রতিনিধি দলের সদস্যরা কেউ সচিবালয় ত্যাগ করেননি বলে জানান রাশাদ।
সংলাপের সিদ্ধান্তগুলোর সমন্বয়ে একটি আনুষ্ঠানিক ‘যৌথ ঘোষণাপত্র’ সই-স্বাক্ষরের পর যৌথব্রিফিংয়ে অংশ নিতে পারেন এনসিপি নেতারা, এমন ধারণা করা হচ্ছে সচিবালয় সূত্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে।
সাম্প্রতিক ‘নাশকতা’ ও চলমান ‘অস্থিরতা’ ঘিরে এ সংলাপের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একে একে সব দল ও অংশীজনের সঙ্গে বৈঠক হবে। রোডম্যাপ অনুযায়ী, এনসিপিকে ডাকা হয় সংলাপের প্রথম দিন। যা আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে শুরু হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী এনসিপি নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব রুমন।
এনসিপির প্রতিনিধি দলে ছিলেন—দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হুসাইন।
এদিন দুপুর ১টা ৪ মিনিটে নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আব্দুল্লাহকে কালো রঙের একটি গাড়িতে সচিবালয়ে আসেন। পরে আসেন আকরাম হুসাইন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বৈঠকে অংশ নেন।
দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারপ্রধানের সঙ্গে এ বৈঠক হচ্ছে।
যুক্তরাজ্য সফর শেষে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে রোববার সন্ধ্যায় দেশে ফেরেন।












Leave a Reply