1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
শ্যামনগরে পাগলা মহিষের তাণ্ডবে পাঁচজন আহত। - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে পাগলা মহিষের তাণ্ডবে পাঁচজন আহত।

  • আপডেটের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার দেখা হয়েছে

গাজী নূরুল আমিন (কৈখালি,শ্যামনগর প্রতিনিধি):

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে পাগলা মহিষের তাণ্ডবে পাঁচজন আহত হয়েছেন। সোমবার সকালে জয়াখালী চেয়ারম্যান মোড়ে মহিষটি জবাই করার প্রস্তুতিকালে দড়ি ছিঁড়ে ছুটে গিয়ে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা পাঠানো হয়েছে।

আহতরা হলেন বোশখালী গ্রামের মৃত জুম্মান গাজীর পুত্র আব্দুল হামিদ (৬২), গ্রাম্য চিকিৎসক অনিমেষের স্ত্রী সবিতা রানী (৩০), নূরুজ্জামান জামুর পুত্র মো. ইব্রাহিম (২৫), মো. করিম গাজীর পুত্র মো. বিল্লাল হোসেন (২৪) এবং জয়াখালী গ্রামের সমশের মোড়লের পুত্র মিজানুর মোড়ল (৪৫)। গুরুতর আহত বিল্লালকে সাতক্ষীরায় পাঠানো হয়েছে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মহিষটি জয়াখালী গ্রামের মো. সফিকুল ইসলাম, আব্দুস সালাম শেখ এবং মো. কামরুল ইসলামসহ কয়েকজন মিলে ক্রয় করেন। মহিষটিকে জবাইয়ের সময় অসাবধানতাবশত দড়ি ছিঁড়ে সেটি বোশখালী গ্রামের ভিতর দিয়ে দৌড়াতে থাকে এবং চারজনকে আহত করে। পরে বিলে গিয়ে আরেকজনকে গুরুতর আহত করে।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন জানান, ঘটনার খবর পেয়ে বন বিভাগ, শ্যামনগর থানা পুলিশ, উপজেলা প্রাণিসম্পদ বিভাগ এবং ফায়ার সার্ভিসকে অবগত করা হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হলেও স্থানীয়রা মহিষটিকে আটক করতে সক্ষম হন।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, “আমি বিষয়টি জানার পর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। স্থানীয়দের প্রচেষ্টায় মহিষটিকে আটক করা হয়েছে এবং আহতদের খোঁজখবর নিচ্ছি।”

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd