স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
বরিশালের আগৈলঝাড়ায় গ্রাম পুলিশের সদস্যদের মাঝে বাইসাইকেল ও পরিবারের সদস্যদের জন্য শাড়ি বিতরণ করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) এম জহির উদ্দিন স্বপন।
সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুর ৩টার দিকে আগৈলঝাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এম জহির উদ্দিন স্বপন এমপি গ্রাম পুলিশের সদস্যদের হাতে বাইসাইকেল এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য শাড়ি তুলে দেন।
এ উদ্যোগের ফলে গ্রাম পুলিশের সদস্যদের চলাচল ও দায়িত্ব পালন আরও সহজ হবে। পাশাপাশি তাঁদের কর্মদক্ষতা, দায়িত্ব পালনের সক্ষমতা এবং কাজের গতিশীলতা বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ বশির আহমেদ পান্না মোল্লা, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং গ্রাম পুলিশের সদস্যরা।
উপজেলা প্রশাসন, আগৈলঝাড়া, বরিশালের আয়োজনে এ অনুষ্ঠানে গ্রাম পুলিশের সদস্যদের কল্যাণে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।












Leave a Reply