1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
আশরাফুল নিশ্চিত, জাকের আলী জাতীয় দলে ফিরবেন - Dailybanglarbarta.com        
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
আ.লীগ নেতাকে জিম্মি করে চাঁদার দাবিতে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর বিএনপি নেতার আগৈলঝাড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে, চাচিকে নিয়ে পালানোর অভিযোগ গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

আশরাফুল নিশ্চিত, জাকের আলী জাতীয় দলে ফিরবেন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২১৭ বার দেখা হয়েছে

বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন ঠিকই, কিন্তু সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজ পর্যন্তও জাকের আলী ছিলেন বাংলাদেশ দলে। তবে জাকেরের শেষ পর্যন্ত জায়গা হয়নি বিশ্বকাপ দলে। বারবার একইভাবে আউট হওয়ার কারণে তাঁর ওপর আর আস্থা রাখতে পারেননি নির্বাচকেরা। পরিসংখ্যানও কথা বলেনি তাঁর পক্ষে, শেষ ৯ ইনিংসের ৫টিতেই জাকের আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। জুলাইয়ে পাকিস্তান সিরিজের পর তাঁর ব্যাট থেকে আসেনি কোনো ফিফটিও।

সর্বশেষ ১৪ টি-টোয়েন্টি ইনিংসে জাকেরের ৩০ ছাড়ানো ইনিংস মাত্র দুটি। জাকেরের বাদ পড়াটা তাই তেমন অবাক করেনি কাউকে। তবে জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ভাগ্য পক্ষে ছিল না জাকেরের।

কাল সিলেটে সাংবাদিকদের তিনি বলেন, ‘ক্রিকেটে একটু ভাগ্যও লাগে। আমি মনে করি সে দুর্ভাগা,  আসলে আয়ারল্যান্ডের সঙ্গে একটা ম্যাচ খেলার পর বাকি দুইটা ম্যাচ খেলতে পারেনি। যদি সেখানে খেলতে পারত, তাহলে হয়তো ছন্দে চলে আসত।’

এবারের বিপিএলেও তেমন সুবিধা করতে পারছেন না জাকের। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে তিন ম্যাচ খেলে দুটিতে আউট হয়েছেন ৬ রান করে। একটি ম্যাচে তাঁর ব্যাট থেকে ১৭ বলে আসে ২৯ রান। বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে থাকা আশরাফুল সেই ইনিংসটা দেখেছিলেন।

আশরাফুলের মতে, খারাপ সময়ে জাকেরকে সমর্থন দেওয়া উচিত সবার, ‘সবার একটু সমর্থন করা উচিত। আমি মনে করি, আমাদের সবারই দায়িত্ব যে আমরা তাকে ব্যাক করব এবং একটু সমালোচনা যদি কম করি, তাহলে ভালো। যদিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ। এটার সঙ্গে আপনাকে লড়াই করে আসতে হবে। কিন্তু আমি নিশ্চিত যে সে ফিরে আসবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd