1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
কালকিনিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, দোয়া শেষে মিষ্টি বিতরণ - Dailybanglarbarta.com        
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাছির উদ্দিন মৃধা গৌরনদী বাসস্ট্যান্ডে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছেন ইউএনও ইব্রাহিম গৌরনদী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত গৌরনদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদিউজ্জামান মিন্টু গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান আকবার গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন গৌরনদী উপজেলাবাসি-কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মুকুল খান ভাণ্ডারিয়ায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

কালকিনিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, দোয়া শেষে মিষ্টি বিতরণ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে
আওয়ামী লীগের ঝটিকা মিছিল
আওয়ামী লীগের ঝটিকা মিছিল

বাংলার বার্তা ডেস্কঃ

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মিছিলটি শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট বাজারসংলগ্ন সেতুর ওপর থেকে শুরু হয়ে প্রায় ২০০ মিটার দূরেই শেষ হয়ে যায়। এর আগে স্থানীয় একটি বিদ্যালয়ের কক্ষে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন দলটির কিছু কর্মী।

গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এটাই কালকিনিতে আওয়ামী লীগের প্রথম ঝটিকা মিছিল। এর আগে মাদারীপুর সদরেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে কয়েকটি ঝটিকা মিছিল হয়েছিল।

 

ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে পারাপার ঈদগাহ ও বিদ্যালয়মুখী মানুষের দুর্ভোগ চরমে

গতকাল রাত আটটার পর ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিল ও মিলাদের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে। ৩১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি গ্রামীণ সেতুর ওপর দাঁড়িয়ে একটি ব্যানার হাতে নিয়ে হাঁটছেন ও স্লোগান দিচ্ছেন। স্লোগানে বলা হচ্ছিল, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ কাঁপবে।’

নাম প্রকাশ না করার শর্তে শিকারমঙ্গল ইউনিয়নের একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেন, মিছিলটি মিয়ারহাট বাজারসংলগ্ন সেতুর ওপর থেকে শুরু হয়। এতে অংশ নেওয়া ব্যক্তিরা কেউই আওয়ামী লীগের পদধারী নেতা-কর্মী নন। শিশু ও বিভিন্ন বয়সের ২৩ থেকে ২৫ জন ব্যক্তি মিছিলে অংশ নেন। মিছিল শুরুর আগে স্থানীয় একটি বিদ্যালয়ের একটি কক্ষে ১০ মিনিটের দোয়া ও মিলাদের আয়োজন করা হয় এবং পরে মিষ্টি বিতরণ করা হয়। সেই মিলাদে ব্যবহৃত ব্যানারটিই পরে মিছিলে ব্যবহার করা হয়।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোহাম্মদ সোহেল রানাকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও কালকিনি সার্কেল) চাতক মারমা প্রথম আলোকে বলেন, ‘মিছিলটি কখন, কোথায় হয়েছে, তা আমরা নিশ্চিত নই। রাতেই বিষয়টি জানতে পেরেছি। আমরা বিষয়টি যাচাই করার চেষ্টা করছি। আজ সকালে পুলিশ অনুসন্ধান শুরু করবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd