
কুড়িয়ে পাওয়া আম খাওয়ার জেরধরে বায়জিদ খান (১০) নামের পঞ্চম শ্রেনীর এক ছাত্রকে পিটিয়ে আহত করা হয়েছে। উপজেলা অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় সোমবার (২৭ এপ্রিল) রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতী গ্রামের।
আহতের পিতা জাকির খান অভিযোগ করে বলেন, পূর্ব বাউরগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি ছাত্র বায়জিদ সোমবার দুপুরে স্কুল মাঠে কুড়িয়ে পাওয়া একটি আম খাচ্ছিলো। এসময় আম গাছের মালিক স্থানীয় আসাদুজ্জামান আবুল মীরা তার গাছের আম পেড়ে খাওয়ার অপবাদ দিয়ে স্কুল ছাত্র বায়জিদকে পিটিয়ে আহত করে।
তবে অভিযোগ অস্বীকার করে আসাদুজ্জামান আবুল মীরা বলেন, স্কুলের ছাত্ররা আম খাওয়ার বিষয়টি আমাকে জানালে ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রকে ধরে শিক্ষকদের কাছে নিয়ে যাওয়া হয়। এসময় তার গায়ে নখের আচড় লাগে। তাকে কোন মারধর করা হয়নি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply