
গৌরনদী পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ওপেন টেন্ডারের লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর
প্রশাসক জনাব মোঃ ইব্রাহীম,০১ নম্বর ওয়ার্ডের সহায়ক সদস্য ও নির্বাহী প্রকৌশলী মোঃ ওহিদুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুস ছালেক এডমিন অফিসার মো. বাদশা মিয়া সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও পৌরসভার সম্মানিত ঠিকাদার ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
লটারির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দরপত্র নিষ্পত্তি করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে—সাংবাদিকের বাড়ি থেকে মেরাজ খানের বাড়ি পর্যন্ত পানির পাইপলাইন স্থাপন, দক্ষিণ বিজয়পুরে মাসুদের বাড়ির সামনে ক্রস ড্রেন নির্মাণ, আশোকাঠি পৌরসভার সড়ক থেকে আইয়ুব আলী গোমস্তার বাড়ি পর্যন্ত ৯৫ মিটার সলিং রাস্তা নির্মাণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুর এলাকায় পাইলিংসহ ৩২ মিটার সিসি রাস্তা পুনর্নির্মাণ।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ ড্রেন সংস্কার, আশোকাঠিতে সিরাজ সরদারের বাড়ি থেকে ইউনুচ আলীর বাড়ি পর্যন্ত ৪৭ মিটার সিসি রাস্তা নির্মাণ, দক্ষিণ বিজয়পুরে ইন্নু শরীফের বাড়ি থেকে জয়নুল আবেদীন তালুকদারের বাড়ি পর্যন্ত ১০০ মিটার সলিং রাস্তা নির্মাণ এবং দিয়াশুর কালনা সড়ক থেকে হাসান আলীর বাড়ি পর্যন্ত ৬৫ মিটার সলিং রাস্তা নির্মাণের কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে—গেরাকুলে হারিস ফকিরের বাড়ির সামনে কালভার্টের টপ স্ল্যাব নির্মাণ, দিয়াশুর-আশোকাঠি সড়ক থেকে দেলোয়ার হোসেনের বাড়ি পর্যন্ত ৫৭ মিটার সলিং রাস্তা নির্মাণ, হরিসেনা তুষার ফার্মেসি থেকে লালপোল সড়ক পর্যন্ত ৪৪৬ মিটার সলিং রাস্তা পুনর্নির্মাণ এবং কাসেমাবাদে সুমন হাওলাদারের বাড়ির সামনে কালভার্টের টপ স্ল্যাব নির্মাণ।
এছাড়া উপজেলা নির্বাচন অফিস থেকে উপজেলা কমপ্লেক্সের উত্তর পাশ পর্যন্ত ৪৮ মিটার আরসিসি রাস্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন থেকে প্রোমোট ভবন পর্যন্ত ২৭ মিটার আরসিসি রাস্তা এবং উপজেলা কমপ্লেক্সের পূর্ব পাশ থেকে জেলা পরিষদ ডাকবাংলোর উত্তর পাশ পর্যন্ত ৯৯ মিটার সিসি রাস্তা নির্মাণ করা হবে।
একইসঙ্গে কসবা তালুকদারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বানিয়াশুরী জামে মসজিদ হয়ে হাচারী পর্যন্ত সড়কবাতি স্থাপন, উপজেলা পরিষদ শিশু পার্কে রাইডস স্থাপন ও অবকাঠামো সংস্কার এবং উপজেলা পরিষদের সামনে গাড়ি ধোয়ার র্যাম্প নির্মাণের কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনলাইন লটারি পদ্ধতিতে দরপত্র নিষ্পত্তি হওয়ায় পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিতার আওতায় এসেছে। এতে ঠিকাদারদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং দ্রুত সময়ে উন্নয়ন কাজ বাস্তবায়নে গতি আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
Leave a Reply