1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. arohi67447@gmail.com : Arohi Mim : Arohi Mim
  4. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  5. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  6. ayeanemail@gmail.com : MD AYAN : MD AYAN
  7. bahadurmohammadismail@gmail.com : Mohammad Ismail Bahadur : Mohammad Ismail Bahadur
  8. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  9. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  10. gaffer7254@gmail.com : maa music : maa music
  11. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  12. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  13. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  14. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  15. limonmolla19827@gmail.com : limon Molla : limon Molla
  16. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  17. mdeusouf222@gmail.com : Md Eusouf : Md Eusouf
  18. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  19. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  20. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  21. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  22. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  23. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  24. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  25. nuruddinakon2018@gmail.com : Nuruddin Akon : Nuruddin Akon
  26. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  27. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  28. rumanaafrinraika@gmail.com : Rumana Afrin Raika : Rumana Afrin Raika
  29. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  30. sawon8359@gmail.com : Sawon Sikder : Sawon Sikder
  31. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  32. shakibalhasan0693@gmail.com : Shakib Al Hasan : Shakib Al Hasan
  33. shihabhossainbd1995@gmail.com : SHIHAB HOSSAIN : SHIHAB HOSSAIN
  34. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  35. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  36. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  37. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর বৃক্ষমেলার উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ - Dailybanglarbarta.com        
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর বৃক্ষমেলার উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ চরকাউয়ায় খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গৌরনদীতে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা উদ্ধার, আটক-১ বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ গৌরনদীর সাংবাদিক নকিবুল হকের পুত্র সড়ক দুর্ঘটনায় নিহত বরিশালের নতুন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান গৌরনদীতে অপরাজিতা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প গৌরনদীর প্রদীপ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, আটক-২ গৌরনদীতে কাজ শেষ না হতেই ধসে পড়ল সেতুর ঢালাই, সমালোচনার ঝড়

গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর বৃক্ষমেলার উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

 মোঃ মেহেদী হাসান

 

গৌরনদীতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী তিনটি পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ছিল গৌরনদী উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ।
দিনের প্রথম কর্মসূচি হিসেবে সকাল সাড়ে ৯টায় গৌরনদী উপজেলা কৃষক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কুতুবপুর স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আবুল কালাম হাওলাদার। এ সময় খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।
পরে বেলা ১১টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আগামী ৩০ জুলাই পর্যন্ত এ মেলা চলবে।
বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ করে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদেরও পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
উদ্বোধন শেষে তিনি গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন সংরক্ষক (কোস্টাল সার্কেল, বরিশাল) ড. মোল্যা রেজাউল করিম।
পরে দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-২০২৬-এর অর্থায়নে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে জেলা পর্যায়ে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের ক্রেস্টও প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে প্রযুক্তি শিক্ষার পাশাপাশি মাঠমুখী হতে হবে। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক, আর বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়াচর্চা ও সহশিক্ষা কার্যক্রম জোরদারের মাধ্যমে দক্ষ, সুস্থ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচিগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস এবং বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সাংবাদিক সোলায়মান তুহিন,সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ, মহিলা দলের নেত্রী তানিয়া মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল গমস্তা, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজায়ন বৃদ্ধি, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব ও সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করাই এ ধারাবাহিক কর্মসূচির মূল উদ্দেশ্য

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd