
বরিশালের স্থানীয় জনপ্রিয় পত্রিকা দৈনিক দক্ষিণ অঞ্চল-এর গৌরনদী প্রতিনিধি এবং সাংবাদিক ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য নকিবুল হকের জ্যেষ্ঠ পুত্র এনামুল হক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সকাল প্রায় ৯টায় নিজ কর্মস্থলে যাওয়ার পথে তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এনামুল হকের অকাল মৃত্যুতে সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এক শোকবার্তায় সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন