
গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভিমেরপাড় এলাকায় বজ্রপাতে নিহত দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৪ মে রোববার দুপুর ১টার সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপির পক্ষ থেকে মোঃ আলিম হাওলাদার ও গোলাপ সরকারের পরিবারের কাছে নগদ অর্থ প্রদান করা হয়।এ সময় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহিম, এবং গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ উপস্থিত থেকে নিহত দুই পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
উপস্থিত বক্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।