
গৌরনদী পৌরসভার নিজ বসতঘরে মা ও বোনকে আটকে রেখে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। ঘটনাটি গৌরনদী পৌরসভার হরিসনা গ্রামে ১৯ এপ্রিল রবিবার সকাল দশটার সময় ঘটনাটির সত্যতা পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিসনা গ্রামের বাসিন্দা মৌলভী আমির হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, তার ছেলে মোঃ শাজাহান সরদার প্রায়ই তার বৃদ্ধ মা মমতাজ বেগম (৭০) ও বোনকে ঘরের ভিতরে আটকে রেখে তালা দিয়ে রাখেন।
মৌলভী আমির সরদার ওয়ারিশ সূত্রে দুই কন্যা দুই ছেলে রয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, শাজাহান সরদার এককভাবে পরিবারের সমস্ত সম্পত্তি দখল করার চেষ্টা করছেন এবং এ কারণে তিনি মা ও বোনের উপর মানসিক নির্যাতন চালিয়ে আসছেন।
এ ঘটনায় অভিযুক্ত মোঃ শাজাহান সরদারের বিরুদ্ধে আদালতে একটি সিআর মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে ভুক্তভোগী শাজাহান সরদারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন
Leave a Reply