1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন - Dailybanglarbarta.com        
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলার মিয়ারচর নূরানী বিভাগ কিন্ডারগার্টেন মাদ্রাসার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে প্রতিষ্ঠানটি বন্ধ করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকাল ৯টায় মিয়ারচর এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রফেসর গোলাম সারোয়ার। বক্তব্য রাখেন মাওলানা যারফুদুল্লাহ, প্রধান শিক্ষক নূরানী মাদ্রাসা; মোঃ সরোয়ার প্যাদা, সেক্রেটারি, মাদ্রাসা পরিচালনা কমিটি; মোঃ খাইরুল ইসলাম, ইউপি সদস্য; মাওলানা ইয়াসিন মৃধা, সাবেক মুহতামিম; মাওলানা আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক, মাদ্রাসা। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, মাদ্রাসাটির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করে এর শিক্ষা কার্যক্রম বন্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।

জানা যায়, মিয়ারচর (লোয়াই) হাওলাদার বাড়ির বাসিন্দা মোঃ মিজানুর রহমান হাওলাদার, পিতা- আব্দুল খালেক হাওলাদার, ডাকঘর- হোসনাবাদ, গৌরনদী, বরিশাল, বরিশালের বিজ্ঞ গৌরনদী আদালতে দেওয়ানি মোকদ্দমা নং- ৬৭ এর আওতায় স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন দায়ের করেন।
এ আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, বরিশালের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে ৯ মার্চ ২০২৬ তারিখে স্মারক নং- ০৫.১০.০৬০০.১১৭.০০১.২৫.৬৪ এর মাধ্যমে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
মাদ্রাসাটির পরিচালক লন্ডন প্রবাসী মোঃ মজিবুর রহমান বলেন, “২০১৪ সাল থেকে আমরা ব্যক্তিগত অর্থায়নে মাদ্রাসাটি পরিচালনা করে আসছি। এখানে আমাদের কোনো দুনিয়াবি স্বার্থ নেই, রয়েছে আখেরাতের চিন্তা।” মানববন্ধনে মিয়ারচর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, স্থানীয় মুসল্লি ও নূরানী-হেফজ বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd