
গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে রাতের আঁধারে একটি পারিবারিক গোরস্থান ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে সোমবার দুপুর একটার সময় ভাঙা অবস্থায় গোরস্থানটি দেখা যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাদুরতলা বয়াতি বাড়ির বাসিন্দা মো. মজিবর রহমান বয়াতি (৭০) ও মো. আকবার বয়াতি (পিতা: মৃত লাল মিয়া বয়াতি) গণমাধ্যমকর্মীদের জানান, তাদের ক্রয়কৃত সম্পত্তির ওপর পারিবারিক গোরস্থান স্থাপন করা হয়। তবে গত ২৬ এপ্রিল (রবিবার) দিবাগত রাত প্রায় ১টার দিকে একই এলাকার বাসিন্দা মো. সালাম আকন (৬০), পিতা: মব্বত আলী আকন, মো. আলামিন আকন (৩০) ও আব্দুর রহিম আকনসহ বেশকজন ভাড়াটে লোক এনে তাদেরকে ২০০০ টাকা করে দিয়ে গোরস্থানটি ভেঙে ফেলে বলে অভিযোগ করেন।
এ বিষয় গৌরনদী মডেল থানায় লিখত অভিযোগ দেওয়া হয়েছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।অভিযুক্ত ব্যক্তি আঃ সালাম আকন ও তার পরিবার থেকে জানানো হয় আমরা বিষয়ে কিছুই জানিনা আমরা গোরস্থান ভাঙ্গিনাই।
Leave a Reply