
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান গণসংযোগ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
আজ ২৭জানুয়ারী গণসংযোগকালে তিনি গৌরনদী পৌরসভার ৬ নং ওয়ার্ডে সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিকাল ৪ টায় বার্থী বাজারে গণসংযোগ চালায় এ সময় তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা, চাঁদাবাজমুক্ত সমাজ গঠন এবং বাজারগুলোকে করমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি তরুণ ভোটার ও বেকারদের বলেন প্রত্যেকে ইউনিয়নে একটি করে কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলে দেওয়া হবে যেখানে বিনামূল্যে সবাই কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারবে এবং বেকারদের কর্মসংস্থানের সর্বোচ্চ ব্যবস্থা করবেন।
ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ভোটারদের উদ্দেশে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হতে পারলে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি আরও বলেন, বাজার হবে করমুক্ত, পরিবেশ হবে নিরাপদ ও শান্তিপূর্ণ—জনগণের স্বস্তিই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।
গণসংযোগকালে তিনি এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তার বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে আশাবাদ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান একজন সৎ, সাহসী ও উন্নয়নমুখী প্রার্থী। তারা আশা প্রকাশ করেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি বরিশাল-১ আসনের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
Leave a Reply