1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. banzay6@konsultaciya-yurista3.ru : adolphhess9 :
  3. serafim@konsultaciya-yurista-msk01.store : adrienebury290 :
  4. k8ak@razdel-imushchestva6.ru : barrettbible877 :
  5. adwert23@xrumer-exp.store : bernadinecoppola :
  6. tamekia@orbitaloffer.online : camilla7319 :
  7. dannymoeller1943@acetylcholgh.ru : carmenlam53 :
  8. arthurstone1918@acetylcholgh.ru : cherylmenard :
  9. deenabroderick8283@yurist-razdel-imushchestva9.store : deenabroderick8 :
  10. danang18@razdel-imushchestva33.ru : dorislandry13 :
  11. buffalo13@razdel-imushchestva33.ru : elbert4790 :
  12. ewf32@razdel-imushchestva6.store : emmettali8 :
  13. werjry@best-yurist-moscow.store : eunicehair441 :
  14. advert35@konsultaciya-yurista20.ru : everettehypes4 :
  15. wer2ry@best-yurist-moscow.store : fernandoweld6 :
  16. 15za1s@best-yurist-moscow.ru : gabrielax78 :
  17. danang20@razdel-imushchestva33.ru : hayleyathaldo :
  18. ruebenti@bittermail.site : hayleychang0539 :
  19. mbjyr@yuridicheskaya-konsultaciya11.store : inesbaughman14 :
  20. info229@noreply0.com : janiearellano3 :
  21. hammer22@xrumer-2026.store : lacykopf59808 :
  22. leia_sylvia@konsultaciya-yurista20.store : leiasylvia08 :
  23. banzay28@konsultaciya-yurista3.ru : leopoldocarls1 :
  24. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  25. serser9@konsultaciya-yurista40.ru : maelaidler9404 :
  26. antoinettesmith1972@acetylcholgh.ru : marianastilwell :
  27. danang13@razdel-imushchestva33.ru : maudeunf669 :
  28. mavis.broadbent@konsultaciya-yurista20.store : mavisbroadbent :
  29. aregona33@razdel-imushchestva33.ru : monserratetheis :
  30. qalex@razdel-imushchestva4.store : natalieu03 :
  31. allcon3@xrumer-2026.store : nyvkathy6151 :
  32. ka11k@razdel-imushchestva6.ru : patriciae37 :
  33. adwertf@xrumer-exp.store : piperq808375 :
  34. banzay3@konsultaciya-yurista3.ru : russelmontero1 :
  35. anderson1@yurist-po-razdelu-imushchestva1.store : ruth8419647 :
  36. sharrondransfield3@yurist-razdel-imushchestva9.store : sharrondransfiel :
  37. tammy.hillard@konsultaciya-yurista20.store : tammy91v47759 :
  38. crouly66@konsultaciya-advokata64.ru : terrellchambers :
  39. fvgbhn@yuridicheskaya-konsultaciya11.store : windycorby04 :
  40. muriellanham2006@acetylcholgh.ru : zneluann754 :
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা : স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৬ - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন আওয়ামী লীগের : নেতারা ভারতে বসে রাজনীতিতে ফেরার ছক করছেন বরিশাল-১ ধানের শীষের নির্বাচনী জনসভায় এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির নওগাঁয় জামায়াতে যোগ দিলেন ৫ হিন্দু যুবক গাজীপুরে প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার মুরগী বিক্রির টাকা আত্নসাৎ করতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা : স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৬

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তির ডিভাইসসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে মিনারুল ইসলাম নামের একজন আছেন, যিনি স্বেচ্ছাসেবক দলের নেতা বলে জানা গেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে জেলার নাগেশ্বরী উপজেলার শহরের একটি পরীক্ষা কেন্দ্রের পাশের বাসা থেকে তাদের আটক করা হয়।

আটক মিনারুল ইসলাম নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।

আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলেও জানা গেছে। আটক বাকি পাঁচজনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস, পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্রের কপি উদ্ধার করা হয়েছে।

অভিযান এখনো চলমান রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এদিকে ঘটনার পর জেলার অন্য পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক বা বিভ্রান্তি না ছড়ায়, সে বিষয়েও কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।

এ ঘটনায় স্থানীয় ও রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হলেও সংশ্লিষ্ট ব্যক্তি বা দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান লুনা বলেন, ছয়জন আটকের বিষয়টি জেনেছি। আটক ব্যক্তিরা থানা পুলিশের হেফাজতে আছে। বর্তমানে আমরা পরীক্ষা পরিচালনা নিয়ে ব্যস্ত থাকায় ওই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানাতে পারবো।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলার ৩৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন ২৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।