
বরিশালের গৌরনদীতে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন।
রাস্তা পারাপারের সময় অ্যাম্বুলেন্সের ধাক্কার পর বাসের চাপা, প্রাণ গেল গরু ব্যবসায়ীর
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লাশবাহী অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিল। পথে টরকী বাসস্ট্যান্ডে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হলে সাতজন আহত হন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের টিম লিডার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে আহত সাতজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে আহতদের মধ্যে কেউ গুরুতর নেই।
Post Views: 53
Leave a Reply