1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
বিজয় দিবসে ষড়যন্ত্র রুখার অঙ্গীকার শ্যামনগর জামায়াত আমীরের - Dailybanglarbarta.com        
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাছির উদ্দিন মৃধা গৌরনদী বাসস্ট্যান্ডে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছেন ইউএনও ইব্রাহিম গৌরনদী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত গৌরনদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদিউজ্জামান মিন্টু গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান আকবার গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন গৌরনদী উপজেলাবাসি-কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মুকুল খান ভাণ্ডারিয়ায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

বিজয় দিবসে ষড়যন্ত্র রুখার অঙ্গীকার শ্যামনগর জামায়াত আমীরের

  • আপডেটের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার দেখা হয়েছে

আশিকুর রহমান, শ্যামনগর:

মহান বিজয় দিবসের ৫৩ বছর উদযাপন উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় শ্যামনগর উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে এক বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হয়ে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর শহীদ মিনারে পৌঁছায়। সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে র‍্যালিটি পুনরায় উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালির প্রতিটি মুহূর্তে অংশগ্রহণকারীদের কণ্ঠে ধ্বনিত হয় নারায়ে তাকবীর, যা সমগ্র এলাকা মুখরিত করে তোলে। বিজয় দিবসের এই আয়োজন ছিল শৃঙ্খলাপূর্ণ ও মনোমুগ্ধকর।

র‍্যালি শেষে উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, “যারা আমাদের এ দেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আজ তারাই এই দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে, তিনি আমাদের জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন।”

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রহমান বলেন, “বাংলার মাটিতে আমরা আর কোনো ষড়যন্ত্রের জাল বিছাতে দেবো না। সকল প্রকার ষড়যন্ত্র বাংলাদেশ জামায়াত ইসলামী রুখে দিবে ইনশাআল্লাহ।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মজিদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, উপজেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, যুব সভাপতি সাঈদী হাসান বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং জামায়াত ইসলামীর নেতা-কর্মীরা এতে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd