
স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদীতে মাদকাসক্ত দুই ছেলের বিরুদ্ধে তাঁদের মাকে মারধরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে বাড়িতে আসা এক বৃদ্ধা ভিক্ষুককেও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার খাগৌরনদীতে মাদকাসক্ত দুই ছেলের হাতে মা ও ভিক্ষুক নির্যাতিত, যমজ দুই ভাই গ্রেপ্তার।ঞ্জাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যমজ দুই ভাই শিমুল আকন ও পলাশ আকনকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মৃত শাহজাহান আকনের ছেলে শিমুল আকন ও পলাশ আকন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রোববার দুপুর একটার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকড়কাঠী গ্রামের মৃত মো. শাহজাহানের স্ত্রী ছবুড়া বেগম (৬০) ওই বাড়িতে ভিক্ষা করতে যান। এ সময় অভিযুক্ত দুই ভাই তাঁকে ঘরের ভেতরে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন।
বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা মো. খোকন ও নাসির হোসেন মুঠোফোনে বিষয়টি গৌরনদী মডেল থানাকে জানান। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেলের নির্দেশে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিমুল ও পলাশকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
অভিযুক্তদের মা মুকুল বেগম বলেন, ‘আমার দুই ছেলে মাদকাসক্ত এবং তারা প্রায়ই আমাকে মারধর করে। তাদের ভয়ে আমি নিজের বাড়িতে থাকতে পারি না; আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাতে হয়।’
প্রতিবেশী দুলু বেগম জানান, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা এর আগেও বেশ কয়েকবার ঘটেছে। দুই ভাইয়ের অপকর্মের প্রতিবাদ করলে তাঁরা স্থানীয়দের প্রাণনাশের হুমকি দেন। এ ছাড়া রাতে বাড়িতে জিআই তারের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার মতো অপরাধমূলক কার্যক্রমের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
এ ঘটনায় নির্যাতিত বৃদ্ধা ছবুড়া বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে