1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
আশুলিয়ায় আগুনে পুড়ে গেছে ৩ দোকান ও ২ স্কুলকক্ষ - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

আশুলিয়ায় আগুনে পুড়ে গেছে ৩ দোকান ও ২ স্কুলকক্ষ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

ঢাকার আশুলিয়ায় আগুনে পুড়ে গেছে তিনটি দোকানসহ গ্রিন প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের দু’টি কক্ষ। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে থানার শিমুলিয়া টেংগুরি পুকুরপাড় এলাকার জয়নাল আবেদীনের মালিকানাধীন মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় আনোয়ার হোসেন ও পরিতোষ সরকার জানান, ভোর সাড়ে ৫টার দিকে দোকানের ভেতর থেকে বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। এ সময় আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনে আশরাফুল ইসলামের ফার্মেসি, আল আমিনের মুদি দোকান ও আসু দেবের খাবার হোটেল পুড়ে যায়। এ সময় পাশের গ্রিন প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলে আগুন ছড়িয়ে পড়ে এবং দু’টি কক্ষ পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আব্দুস সালাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি দোকান ও স্কুলের দু’টি কক্ষ পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd