1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
এবার গৌরনদী থেকে বিএনপির সংবাদ বর্জনের হুশিয়ারী - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

এবার গৌরনদী থেকে বিএনপির সংবাদ বর্জনের হুশিয়ারী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৭২২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

বরিশাল নগরীর পর এবার জেলার প্রবেশদ্বার গৌরনদী উপজেলার সংবাদকর্মীরা বিএনপির সকল ধরনের ইতিবাচক সংবাদ বর্জনের হুশিয়ারী দিয়েছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানবন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় সাংবাদিকরা এ হুশিয়ারী দিয়েছেন।
বক্তারা বলেন, গত বছরের ১১ আগস্ট পদ স্থগিত হওয়া কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিনসহ তার পরিবারের বিরুদ্ধে জনগণের ব্যবহার করা কয়েকশ’ বছরের পুরনো একটি পুকুর দখল চেষ্টার অভিযোগে যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশ করেছিলেন আকতার ফারুক শাহিন।
সংবাদ প্রকাশের ১১ মাস পর চলতি মাসের প্রথম সপ্তাহে বরিশালের সিনিয়র সাংবাদিক ও দৈনিক যুগান্তর পত্রিকার ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীনের বিরুদ্ধে আদালতে মানহানীর মামলা দায়ের করেন বিএনপি নেত্রী শিরিন।
বক্তারা আরও বলেন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিতভাবে হয়রানিমূলক মানহানীর অভিযোগে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বিএনপির ইতিবাচক সকল সংবাদ বর্জন করা হবে।
গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, সিনিয়র সদস্য মো. আসাদুজ্জামান রিপন, খোকন আহম্মেদ হীরা, হানিফ সরদার, সঞ্জয় কুমার পাল, মণীষ চন্দ্র বিশ্বাস, এসএম জুলফিকার, সাংবাদিক মোশারফ হোসেন, সৈয়দ নকিবুল হক, বিএম বেলাল, বদরুজ্জামান খান সবুজ, মোহাম্মদ আলী বাবু, মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, জামিল মাহমুদ, হাসান মাহমুদ, রাজিব হোসেন তারিম, ফারহান হোসেন নান্নু, মেহেদী হাসান, নাসির উদ্দিন, সোলায়মান তুহিনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দরা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd