কবি সাহিত্যিকদের মিলন মেলা বরিশালের গৌরনদীতে।

বাংলার বার্তা ডেস্কঃ

উদীয়মান নক্ষত্র বাংলা সাহিত্যের ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কবি অ্যাডভোকেট জনাব, মো. জিয়াউল হক বাদশার কবিতা নিয়ে বিশেষ সাহিত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বরিশালের গৌরনদীতে।
চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজ এবং দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের আয়োজনে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত সাহিত্যানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জনাব, মো. মোসলেম উদ্দিন সিকদার।
বক্তব্য রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কবি অ্যাডভোকেট জনাব, মো. জিয়াউল হক বাদশা
চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা কার্যালয়ে সাহিত্যানুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কবি অ্যাডভোকেট মো. জিয়াউল হক বাদশা।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি রত্ন শিকদার রেজাউল করিম, দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা।
বিশেষ অতিথি ছিলেন, গবেষক সাইফুল আহছান বুলবুল, অবসরপ্রাপ্ত সচিব ও কথা সাহিত্যিক কবি মহাদেব বসু, সাবেক অধ্যাপক কবি আব্দুল হাকিম, অধ্যক্ষ কবি ড. হারিছ মিজান, প্রভাষক কবি প্রকাশ রায়, কবি প্রফুল্ল গাইন,কবি শাহে আলম রাড়ী।
কবি ও ডা. মণীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গবেষক প্রমথ সরকার, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক মনতোষ দাস, কবি মুশফিক শুভ,কবি শেখ খলিলুর রহমান, কবি আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠানে বরিশাল জেলাসহ বিভিন্ন উপজেলার কবি, সাহিত্যিক ও গবেষকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি মিলন মেলায় পরিনত হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *