1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
কুড়িগ্রামে বিএসএফের পুশইন, রৌমারী সীমান্তে উত্তেজনা - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

কুড়িগ্রামে বিএসএফের পুশইন, রৌমারী সীমান্তে উত্তেজনা

  • আপডেটের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৯৬ বার দেখা হয়েছে

কুড়িগ্রামে বিএসএফের পুশইন, রৌমারী সীমান্তে উত্তেজনা

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে ৩৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে বলে অভিযোগ উঠেছে।
রৌমারীর বড়াইবাড়ি সীমান্তে ঘটনার প্রতিবাদে বিজিবির বাধা, উত্তেজনা চরমে, ছোড়া হয়েছে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ মে) ভোর রাত চারটার দিকে রৌমারীর বড়াইবাড়ি সীমান্তের ১০৬৭ নম্বর পিলারের নিকটবর্তী নোম্যান্স ল্যান্ডে বিএসএফ ১৪ জন নারী-পুরুষকে পুশইন করার চেষ্টা করে। বিষয়টি আঁচ করতে পেরে বিজিবি সদস্যরা বাধা দিলে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ সাড়া দেয়নি।
প্রাথমিক তথ্যে জানা গেছে, পুশইনকৃত ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছেন। তারা সবাই ভারতের আসাম রাজ্যের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
এ সময় স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম, ময়জুদ্দিনসহ কয়েকজন জানান, ভারতীয় সীমান্তরক্ষীরা কয়েকজনকে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছিল। বিজিবি তাতে বাধা দিলে বিএসএফ সকাল ৬টার দিকে অন্তত চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এছাড়াও, বড়াইবাড়ি সীমান্তে সাউন্ড গ্রেনেড ছোড়ার ঘটনাও ঘটে।
জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) শামসুল হক বলেন, “বিএসএফ অবৈধভাবে পুশইনের চেষ্টা করলে বিজিবি বাধা দেয়।
পুশইনকৃত ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা নোম্যান্স ল্যান্ডে রয়েছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত হয়েছেন।”
এদিকে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক জানান, “আমাদের সেক্টরে বিভিন্ন সীমান্ত দিয়ে আরও ২৩-২৪ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।”
উল্লেখ্য, সীমান্ত এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd