মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদী বন্দরে বিএসটিআইয়ের অনুমোদনহীন কসমেটিকস ও অবৈধ পণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুটি দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা অনুমোদনহীন পণ্যগুলো সকলের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
২৬ অক্টোবর সোমবার দুপুর ২টার দিকে গৌরনদী বন্দরের অভি কসমেটিকস ও আবির কসমেটিকসে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহীম। এ সময় বিএসটিআই কর্মকর্তা মোঃ মামুন তালুকদার ও গৌরনদী মডেল থানার এসআই আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
অভিযানে অনুমোদনহীন কসমেটিকস ও অবৈধ পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। দুটি দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি জব্দ করা পণ্যগুলো সকলের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ইব্রাহিম জানিয়েছেন
জনস্বার্থ রক্ষা, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুমোদনহীন ও অবৈধ পণ্যের বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












Leave a Reply