গৌরনদীতে গৃহহীন চেরাগ আলী সরদারের নতুন বসতঘর নির্মাণ করে দিলেন ড. হুমায়ুন কবির

মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামে গৃহহীন চেরাগ আলী সরদারের জন্য নির্মিত নতুন বসতঘর আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে হস্তান্তর করা হয়েছে। ড. সৈয়দ হুমায়ুন কবিরের সার্বিক সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়।
গত ৭ নভেম্বর শনিবার সকাল ১০টায় চেরাগ আলী সরদারের নতুন বসতঘর নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়। দোয়া-মোনাজাতের মাধ্যমে নির্মাণকাজ সম্পন্ন করে ঘরটি তাঁর কাছে বুঝিয়ে দেওয়া হয়। দীর্ঘদিনের আবাসনসংকট কাটিয়ে নতুন ঘর পেয়ে নিরাপদ আশ্রয়ের সুযোগ পেলেন চেরাগ আলী সরদার।
এ সময় উপস্থিত ছিলেন সরিকল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিছুর রহমান (আনিছ) হাওলাদার, ঢাকাস্থ সরিকল ইউনিয়ন কল্যাণ পরিষদের আহ্বায়ক জমির উদ্দিন খান, ঢাকাস্থ সরিকল ইউনিয়ন যুবকল্যাণ পরিষদের সদস্য-সচিব রাইসুল ইসলাম (রাজন), মুক্তিযোদ্ধা প্রজন্ম বরিশাল জেলার সাবেক আহ্বায়ক জাবির হোসেন জুয়েল, ডক্টর সৈয়দ হুমায়ুন কবির ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সাজ্জাদুল ইসলাম (মিরাজ), ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি সরিকল ইউনিয়ন শাখার মহিদুল ইসলাম (সুমন), সরিকল বাজার কমিটির কোষাধ্যক্ষ কৌশিক এস রাফি, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের (বাসক) কেন্দ্রীয় কমিটির পরিচালক (তদন্ত) মোঃ নুরুল আমিন, ঢাকাস্থ সরিকল ইউনিয়ন যুবকল্যাণ পরিষদের সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান (খসরু)।
এ ছাড়া উপস্থিত ছিলেন নলচিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোঃ জামাল হোসেন খান, ঢাকা উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দলের মোঃ তরিকুল ইসলাম, গৌরনদী উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন মোল্লা,সরিকল ইউনিয়ন যুবদলের মোঃ কাজী সুজন, সরিকল ইউনিয়ন ছাত্রদলের মোঃ আল-আমিন বয়াতি , নলচিড়া ইউনিয়ন ছাত্রদলের মোঃ নাফিস, সরিকল ইউনিয়ন ছাত্রদলের চলমান কমিটির সিনিয়র সহসভাপতি ইমরান মৃধা, গৌরনদী ক্রেডিট ইউনিয়ন কো-অপারেটিভের কোষাধ্যক্ষ এবং নলচিড়া ইউনিয়ন যুবদলের মুবিন মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
উল্লেখ্য, গৃহহীন চেরাগ আলীর ভাঙা ঘরের দুরবস্থার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম প্রচার করেন নলচিড়া ইউনিয়ন ছাত্রদলের মোঃ নাফিস। পরে বিষয়টি নজরে এলে ড. সৈয়দ হুমায়ুন কবির চৌধুরীর সহযোগিতায় তাঁর জন্য নতুন বসতঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
অসহায় ও গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করে দেওয়ার এ উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *