বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর হাফেজ আমীরুল ইসলাম বাবুল, ওস্তাদ (৮৫) ঢাকার একটি হাসপাতালে সোমবার রাত ৮টার দিকে, চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মঙ্গলবার সকাল ১১টায় মরহুমের জানাজার নামাজ নলচিড়া তার নিজ প্রতিষ্ঠিত মাদ্রাসার সামনে অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুকালীন তিনি ২ পুত্র, ৩ কন্যা, অসংখ্য শিষ্য সাগরেদ ও গুনগ্রাহী রেখে গেছেন। শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।
মরহুমের জানাজায় বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন এর কেন্দ্রীয় সহসভাপতি বরিশাল আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান, বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আমিনুল ইসলাম সবুজ, জেলা যুব জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান সবুজ-সহ বিভিন্ন উপজেলা থেকে অসংখ্য মুসুল্লীর সমাগমে মরহুমের শেষ বিদায় অনুষ্ঠিত হয়েছে ।












Leave a Reply