1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  6. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  7. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীতে জাল দলিল দিয়ে নামজারির চেষ্টা:মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড - Dailybanglarbarta.com        
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে, বরিশাল জেলা পরিষদের প্রশাসকের মতবিনিময় সভা স্থানীয় সরকার নির্বাচন, গৌরনদীতে জামায়াতের প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধীতা করবেন যারা…. ঝালকাঠি রাজাপুর স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবককে জরিমানা গৌরনদীতে জাল দলিল দিয়ে নামজারির চেষ্টা:মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ীকে মারধর,হামলার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল গৌরনদীর চাঁদশী ইউনিয়নে মাদকবিরোধী অভিযান, মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড ভালোবাসার টানে মালয়েশিয়া থেকে গৌরনদী আসলেন তরুণী গৌরনদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান: অবৈধ পার্কিং, মাদক ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জরিমানা-কারাদণ্ড শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরনদীতে জাল দলিল দিয়ে নামজারির চেষ্টা:মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৩৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

বৃহস্পতিবার ০৪ জুন সকল দশটার সময় গৌরনদী উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের পরিচালনায় সাপ্তাহিক গণশুনানি কার্যক্রম “জনগণের কাছে এসিল্যান্ডের জবাব” অনুষ্ঠিত হয়।
গণশুনানিকালে জাল দলিলের মাধ্যমে নামজারি (মিউটেশন) করার চেষ্টা এবং পরবর্তীতে জোরপূর্বক প্রভাব বিস্তারের অভিযোগে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের আওতায় এনে সংশ্লিষ্ট আইনে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রথমে জাল দলিল ব্যবহার করে নামজারির আবেদন করেন। বিষয়টি যাচাই-বাছাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়লে তার কাছে প্রয়োজনীয় স্বাক্ষর ও সিলমোহরের প্রমাণ চাওয়া হয়। পরে তিনি নতুন করে প্রস্তুতকৃত সিলমোহর নিয়ে এসে জোরজবরদস্তির মাধ্যমে বিষয়টি বৈধ প্রমাণের চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে তাকে কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা ভূমি প্রশাসন সূত্রে জানানো হয়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী জাল বা ভুয়া কাগজপত্র তৈরি, প্রতারণামূলকভাবে ভূমি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা এবং অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, “ভূমি অফিসকে দালালমুক্ত রাখা এবং সাধারণ মানুষের জমির স্বার্থ রক্ষা করা প্রশাসনের অঙ্গীকার। জনগণের সম্পত্তি রক্ষায় যেকোনো অসাধু চক্র ও দুষ্কৃতকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”
জনসেবায় প্রশাসন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গৌরনদী ভূমি প্রশাসন জনগণের স্বার্থ সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd