গৌরনদীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

মোঃ মেহেদী হাসান।

বরিশালের গৌরনদীতে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার চরুইভাতি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল ও সরকারি আগৈলঝাড়া কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রুবেল গোমস্তা, সদস্য সচিব আলামিন মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান জয়, পৌরসভা ছাত্রদলের রহিম ও হীরা রহমান সাদ্দাম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সাধারণ সম্পাদক মোঃ মুন্না খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *