1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  14. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  15. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  16. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  17. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  18. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  19. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  20. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  21. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  22. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  23. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  24. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  25. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  26. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  27. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীতে বির্তকিত স্বাস্থ্য কর্মকর্তার বদলী ঠেকাতে। মহাসড়ক অবরোধের জের : সংঘর্ষে ১৫ জন আহত। - Dailybanglarbarta.com        
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
বরিশালে মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৫ আগৈলঝাড়ায় ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি ব্যবহার, কঠোর অবস্থানে প্রশাসন গৌরনদী পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী – মাওলানা হাফিজুর রহমান গৌরনদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ২ গৌরনদীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালিত গৌরনদীতে লোডশেডিং: গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ পল্লী বিদ্যুতের ডিজিএমের গৌরনদীতে রাতের আঁধারে ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি অর্ধ লক্ষাধিক টাকা জনবান্ধব কর্মকাণ্ডে প্রশংসিত ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান গৌরনদীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

গৌরনদীতে বির্তকিত স্বাস্থ্য কর্মকর্তার বদলী ঠেকাতে। মহাসড়ক অবরোধের জের : সংঘর্ষে ১৫ জন আহত।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৭৭১ বার দেখা হয়েছে

 

স্টাফ রিপোর্টার, মোঃ মেহেদী হাসান।

বহুল বির্তকিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বদলী করেছেন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা। তার বদলী ঠেকাতে স্থানীয় কতিপয় ডায়াগনস্টিক সেন্টারের দালালের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটা অংকের টাকার বিনিময়ে লোকজন জড়ো করে মহাসড়ক অবরোধ করানো হয়েছিলো।
এতে একাধিক অ্যাম্বুলেন্সে মুমূর্ষ রোগীসহ দুরপাল্লার বিভিন্ন যানবাহন আটকা পরে যাত্রীদের চরম ভোগান্তিতে পরতে হয়।
এসময় মুমূর্ষ রোগীবহনকারী অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়ার অনুরোধ করেন স্থানীয় যুব ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এতে ক্ষিপ্ত হয়ে ভাড়াটিয়া লোকজনে হামলা চালিয়ে পাঁচজনকে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা একত্রিত হয়ে ভাড়াটিয়া লোকজনের ওপর পাল্টা হামলা চালিয়ে মহাসড়ক থেকে তাদের তাড়িয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করেন।

হামলা ও পাল্টা হামলায় উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী বাসষ্ট্যান্ডে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, স্বাস্থ্য সেবায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা, টেস্ট বাণিজ্যসহ বিস্তার অভিযোগের ভিত্তিত্বে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের অপসারনের দাবিতে সর্বস্তরের জনতার ব্যানারে ভূক্তভোগীরা ১৪ জুলাই সকালে মানববন্ধন ও বিক্ষোভ করে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

একইদিন সন্ধ্যায় খবর আসে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বির্তকিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে গৌরনদী থেকে বদলী করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে চলতি দায়িত্বে থাকা পরিচালক প্রশাসন ডা. এবিএম আবু হানিফের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে বদলীর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বির্তকিত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ
টেকনোলজির লেকচারার হিসেবে বদলী করা হয়। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি (অতিরিক্ত) সহকারী সার্জন মেডিক্যাল অফিসার মো. শাহতা জারাব সালেহিনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে স্ব-স্ব কর্মকর্তাকে তাদের বদলীকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
সূত্রমতে, ১৪ জুলাই উপজেলা হাসপাতালের সামনে মানববন্ধন চলাকালীন বির্তকিত চিকিৎসক মনিরুজ্জামানের পছন্দের স্থানীয় নাম সর্বস্ত্র ডায়াগনস্টিক সেন্টারের দালালরা উদ্দেশ্যহীনভাবে মানববন্ধনের সামনে একাধিকবার মহড়া দেয়। এতে আন্দোলনকারীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠলে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যায় বির্তকিত চিকিৎসক মনিরুজ্জামান।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ অভিযোগ করেন, বদলীকৃত বহুল বির্তকিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের বদলী ঠেকাতে স্থানীয় কতিপয় ডায়াগনস্টিক সেন্টারের দালালের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত সরিকল ও নলচিড়া ইউনিয়ন থেকে জনপ্রতি এক হাজার টাকা করে দিয়ে ভাড়াটিয়া লোকজন জড়ো করা হয়। এছাড়াও হাসপাতালের চিকিৎসক ও নার্সদের চাঁপ প্রয়োগ করে হাসপাতাল থেকে বের করে এনে মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে ওইসব ভাড়াটিয়া লোকজনের সাথে ব্যস্ততম ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী বাসষ্ট্যান্ড এলাকায় অবরোধ করা হয়েছিলো। এতে অ্যাম্বুলেন্সে একাধিক মুমূর্ষ রোগীসহ দুরপাল্লার বিভিন্ন যানবাহন আটকা পরে যাত্রীদের চরম ভোগান্তিতে পরতে হয়।
স্থানীয় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি কাজী সোহাগ জানান, মহাসড়ক অবরোধের ফলে আটকা পরা মুমূর্ষ রোগীবহনকারী অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেওয়ার অনুরোধ করেন স্থানীয় যুব ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এতে ক্ষিপ্ত হয়ে ভাড়াটিয়া লোকজনে আকস্মিকভাবে হামলা চালিয়ে তাকেসহ ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ সেলিম ও ছাত্রদল নেতা পারভেজ আকনসহ পাঁচজনকে মারধর করে। এরমধ্যে রক্তাক্ত জখম হওয়া পারভেজ আকনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পরলে এলাকাবাসী একজোট হয়ে মহাসড়ক অবরোধ করা ভাড়াটিয়া লোকজনের ওপর হামলা চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
পরবর্তীতে এলাকাবাসী উপজেলা হাসপাতালের সামনে এক প্রতিবাদ সভা করে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে অনতিবিলম্বে পুরো হাসপাতাল থেকে কতিপয় চিকিৎসকের গড়ে তোলা দালাল সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা নামসর্বস্ত্র ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
একইসাথে হাসপাতালের এক নারী দালালের প্রতিবাদ করায় নাটকীয়ভাবে দালাল সিন্ডিকেটের ওই নারী সদস্যকে দিয়ে উপজেলা বিএনপির এক সিনিয়র নেতার বিরুদ্ধে থানায় দায়ের করা মিথ্যে অভিযোগ প্রত্যাহারের দাবি করা হয়। অন্যথায় তারা দালাল মুক্ত হাসপাতালের দাবিতে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী দিয়েছেন।
বদলী হওয়া ডা. মনিরুজ্জামানের পক্ষ নিয়ে অবরোধ কর্মসূচীতে অংশগ্রহন করা গৌরনদী পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন পাইক বলেন, কর্মসূচী পালনের সময় হামলায় আমাদের পক্ষের নারীসহ ১০ জন কমবেশি আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তৌকির আহমেদ বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হঠাৎ বদলীর বিষয়টি পূর্নবিবেচনার জন্য আমরা হাসপাতালের সামনে ৫-৭ মিনিটের জন্য অবস্থান নিয়েছিলাম। পরে হাসপাতালে ফিরে এসে রোগীদের চিকিৎসা দিয়েছি। কর্মসূচী পালনের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনাস্থলে উপস্থিত গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আকস্মিক হামলা ও পাল্টা হামলায় উভয়পক্ষের ১৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অর্থের বিনিময়ে ভাড়াটিয়া লোকজন দিয়ে মহাসড়ক অবরোধ করিয়ে জনসাধারণের জন্য দুর্ভোগ সৃষ্টির অভিযোগের ব্যাপারে বদলীকৃত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান দীর্ঘদিন থেকে সরকারি চিকিৎসা সেবার পরিবর্তে ব্যক্তিস্বার্থে কমিশন বাণিজ্যে লিপ্ত রয়েছেন। হাসপাতালে সবধরনের সরকারি ল্যাব থাকা সত্বেও সেখানে প্রয়োজনীয় টেস্ট হয় না। রোগীদের ব্যবস্থাপত্রে বিভিন্ন গাণিতিক চিহ্ন লিখে বাহিরের নির্দিষ্ট নামসর্বস্ত্র প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করানো হয়। যেখান থেকে তিনি (মনিরুজ্জামান) ৫০% কমিশন পেয়ে থাকেন

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd