1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গৌরনদীতে সড়কে ধস: যান চলাচল বন্ধ - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

গৌরনদীতে সড়কে ধস: যান চলাচল বন্ধ

  • আপডেটের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৬৩৫ বার দেখা হয়েছে

বাংলার বার্তা ডেস্কঃ

বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে সড়ক ধসের কারণে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও স্থানীয় বাসিন্দা। শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে নলচিড়া ইউনিয়নের মোল্লার খালপাড় এলাকায় সড়কের মাঝখানে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়। সরেজমিনে দেখা যায়, ধসে যাওয়া স্থানটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। বিশেষ করে গৌরনদী উপজেলা সদর থেকে শরিকল ও নলচিড়া ইউনিয়নের সংযোগ এই সড়কটি একমাত্র ভরসা ছিল। স্থানীয় অটোরিকশা চালক আল-আমিন সিকদার বলেন, “সড়ক ধসের কারণে যান চলাচল বন্ধ থাকায় শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের জীবিকা বন্ধ হয়ে গেছে।” গৌরনদী থেকে মালামাল নিয়ে ফেরত আসা পিকআপচালক মামুন শিকদার জানান, “সড়কে বিশাল গর্ত হয়ে যাওয়ায় আটকা পড়ে গেছি। মালামাল সময়মতো পৌঁছাতে পারছি না।” এদিকে কলেজ শিক্ষার্থী মাসুদ সরদার অভিযোগ করে বলেন, “সড়কের এই অবস্থায় যাতায়াত করতে খুব কষ্ট হচ্ছে। আমাদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রমে চরম বিঘ্ন ঘটছে।” স্থানীয়রা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে গৌরনদী উপজেলা এলজিইডি (LGED) প্রকৌশলী মোঃ অহিদুর রহমান বলেন, “গতকাল একটি সিমেন্টবোঝাই ট্রাক চলার সময় সড়কে ধস দেখা দেয়। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দ্রুত সংস্কারকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd